প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 29, 2026 ইং
কর্ণফুলীতে এনডিএম'র প্রার্থী মো. এমরান চৌধুরীর নির্বাচনী গণসংযোগ

জে.এম জাবেদ,কর্ণফুলী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এনডিএম'র মনোনীত প্রার্থী মোহাম্মদ এমরান চৌধুরী নির্বাচনীয় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে কর্ণফুলী উপজেলার বদলপুরা, জামতল বাজার, মাস্টার হাট, শিকলবাহা ও পুরাতন ব্রিজ ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তিনি ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং সিংহ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, তরুণ সমাজ ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে এনডিএম প্রার্থী মো. এমরান চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের কাছে জবাবদিহিমূলক করতে এবং দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশ গড়তেই এনডিএম নির্বাচনে অংশ নিয়েছে। আমি নির্বাচিত হলে আনোয়ারা-কর্ণফুলী উপজেলার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করবো। তিনি আরও বলেন, জনগণের শক্তিই আমাদের মূল ভরসা। সিংহ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার জন্য আমি এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
এসময় গণসংযোগে এনডিএমের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট